দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

2026-07-09T14:18:26+00:00
2026-07-09T14:18:26+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ২:১৮ পিএম 
দিনাজপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম; হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শোয়াইবুর রহমান; জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং জেলা সিভিল সার্জনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. গোলাম রসুল রাখি।

স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা।

জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক প্রভাতী রানীর সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশ নেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ আবু বকর ছিদ্দীক, জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি মো. নুরুজ্জামান সরকার, বাংলাদেশ স্কাউটস দিনাজপুরের সম্পাদক আকরাম হোসেন, দিনাজপুর বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান নিউ, ইএসডিওর সিনিয়র এপিসি শাহ মো. আমিনুল হক, ওয়ার্ল্ড ভিশনের সেবাস্তিয়ান পিউরিফিকেশন, আব্দুল আহাদ, হাবিপ্রবির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন এবং মুক্তচিন্তা যুব সেবা সংঘের সদস্য শিপনসহ অনেকে।

এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সংবাদকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]