কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

2026-07-09T14:59:12+00:00
2026-07-09T14:59:12+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুড়িগ্রামে র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ২:৫৯ পিএম 
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে কর্মসূচিগুলো অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এরপর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মির্জা মো. নাসির উদ্দীন, আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর বক্ত, কুড়িগ্রাম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. সাইফুর রহমান সরকার, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস সালাম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী সৈয়দ ফাহিদ হাসান, এএফএডির টেকনিক্যাল ফ্যাসিলিটেটর ফাতেমা আক্তার এবং ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি সঞ্জীব গাইন।

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক ও সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন প্রকট হয়ে উঠছে। এ পরিস্থিতি মোকাবিলায় কুড়িগ্রামে বৃক্ষরোপণ, নদী-খাল রক্ষা, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। স্কুল-কলেজ পর্যায়ে পরিবেশ শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম জোরদারের পাশাপাশি একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানের শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে সনদ ও স্মারক বিতরণ করা হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]