নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

2026-07-09T17:07:32+00:00
2026-07-09T17:07:32+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
টানা বর্ষণে হাঁটুপানিতে নওগাঁ, জনদুর্ভোগ চরমে
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:০৭ পিএম 
সারারাতের টানা ভারী বর্ষণে নওগাঁ শহরের অধিকাংশ প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও বিভিন্ন অলিগলিতে হাঁটুপানি জমে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকেই কার্যত স্থবির হয়ে পড়ে শহরের স্বাভাবিক জনজীবন। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাত ভোর পর্যন্ত অব্যাহত থাকায় শহরের ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়ে। ফলে বৃষ্টির পানি দ্রুত নামতে না পেরে প্রধান সড়কগুলোতে হাঁটুপানি জমে যায়। শহরের বিভিন্ন নিচু এলাকায় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে পানি ঢুকে পড়ে। এতে অনেকেই আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।

সরেজমিনে দেখা যায়, জলাবদ্ধতার কারণে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। অনেক মোটরসাইকেল, অটোরিকশা ও ইজিবাইক পানিতে বিকল হয়ে পড়ে। গণপরিবহন সংকটের সুযোগ নিয়ে কিছু রিকশা ও ইজিবাইকচালক অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলেও অভিযোগ উঠেছে। জরুরি কাজে বের হওয়া মানুষকে হাঁটুপানি মাড়িয়ে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।

ব্যবসায়ীরা জানান, সকালে দোকান খুলতেই অনেকের দোকানের ভেতরে পানি ঢুকে পড়ে। এতে পণ্যসামগ্রী ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেচাকেনাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অন্যদিকে, শিক্ষার্থী ও অভিভাবকদেরও জলাবদ্ধতার কারণে বিদ্যালয় ও কলেজে যেতে ভোগান্তির শিকার হতে হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শহরের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, নিয়মিত ড্রেন পরিষ্কার না করা এবং কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবেই প্রায় প্রতি বর্ষা মৌসুমে এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়। সামান্য কয়েক ঘণ্টার বৃষ্টিতেই শহরের গুরুত্বপূর্ণ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় জনদুর্ভোগ এখন নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে।

ভুক্তভোগীরা দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং দীর্ঘমেয়াদি পানি নিষ্কাশন পরিকল্পনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, স্থায়ী সমাধান না হলে প্রতি বর্ষায় নওগাঁ শহরের সাধারণ মানুষকে একই দুর্ভোগের শিকার হতে হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]