রাঙামাটি প্রতিনিধি

সারাদেশ

2026-07-11T12:03:27+00:00
2026-07-11T14:19:02+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
রাজস্থলীতে জলের বানে তরুণের স্বপ্ন ভঙ্গ
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১২:০৩ পিএম  আপডেট: ১১.০৭.২০২৬ ২:১৯ পিএম
রাঙামাটির রাজস্থলী উপজেলায় টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাদেক পোল্ট্রি ফার্মের প্রায় দেড় হাজার মুরগী ভেসে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৫ লাখ টাকারও বেশি। 

শুক্রবার (১০ জুলাই) দিনগত রাতে প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলের সময় উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাক বাংলো এলাকায় এ ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্থ পোল্ট্রি ফার্মের মালিক মো. সাদেক জানান, আমার স্বপ্ন জলের বানে ভেসে গেছে। একটি মুরগীও বাঁচাতে পারলাম না। তিনি আরও বলেন, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বেকারত্ব দূর করার লক্ষ্যে পোল্ট্রি ফার্মের ব্যবসায় নামি। এখন এতটাকার ঋণ কি ভাবে শোধ করবো বুঝতে পারছি না।

এদিকে সাদেকের দুরাবস্থা দেখে তার ক্ষতিগ্রস্থ পোল্ট্রি ফার্ম পরিদর্শন করেছেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. আরেফিন। তিনি এ তরুণকে সহযোগিতার আশ্বাস দেন। এসময় বাঙ্গাহালিয়া ইউপি সদস্য শিমুল দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সাদেকর যে পরিমাণ ক্ষতি হয়েছে তা সরকারি সহযোগিতা ছাড়া কোন ভাবে তার পক্ষে ঘুরে দাঁড়ানোর সম্ভব নয় বলে জানান স্থানীয়রা।



সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]