ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

2026-07-11T16:17:30+00:00
2026-07-11T16:17:30+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
এক মাস ২১ দিন বন্ধের পর মধ্যপাড়ায় পাথর উত্তোলন শুরু
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৪:১৭ পিএম 
দীর্ঘ এক মাস ২১ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনির ভূগর্ভ থেকে পাথর উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল থেকে পুরোদমে পাথর উত্তোলন কার্যক্রম শুরু করা হয়েছে।

এর আগে ভূগর্ভ থেকে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট শেষ হয়ে যাওয়ায় গত ১৯ মে সকাল থেকে খনির ভূগর্ভ থেকে পাথর উত্তোলন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিস্ফোরক দ্রব্য অ্যামোনিয়াম নাইট্রেট আমদানী করায় এক মাস ২১ দিন বন্ধ থাকার পর শনিবার (১১ জুলাই) সকাল থেকে পুরোদমে পাথর উত্তোলন কার্যক্রম শুরু করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. আমজাদ হোসেন।

তিনি বলেন, বিস্ফোরক দ্রব্যের (অ্যামোনিয়াম নাইট্রেট) মজুত শেষ হয়ে যাওয়ায় পাথর উত্তোলন কার্যক্রম সাময়িক বন্ধ ছিল। আজ শনিবার সকাল থেকে পাথর উত্তোলন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।

তিনি আরও বলেন, প্রথম পর্যায়ে ৮৮ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য অ্যামোনিয়াম নাইট্রেট খনিতে পৌঁছেছে। যা দিয়ে আড়াই মাস পাথর উত্তোলন কাজ চলবে। ৩০০ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্যের চাহিদা দেওয়া আছে। অবশিষ্ট বিস্ফোরক দ্রব্য অ্যামোনিয়াম নাইট্রেট পর্যায়ক্রমে খনিতে এসে পৌঁছাবে।

জানা গেছে, খনি কর্তৃপক্ষ সময়মতো বিস্ফোরক দ্রব্য সরবরাহে ব্যর্থ হওয়ায় খনির ভ‚গর্ভে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট সংকটের কারণে এর আগে ২০২৫ সালে ও ২০২২ সালে মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে পাথর উত্তোলন বন্ধ ছিল। বিস্ফোরকের অভাবে প্রথমবার ২০১৪ সালে ২২ দিন, ২০১৫ সালে ২ মাস এবং ২০১৮ সালে ৭ দিন খনির পাথর উত্তোলন বন্ধ ছিল।

প্রসঙ্গত, ২০০৭ সালের ২৫ মে দেশের একমাত্র ভ‚গর্ভস্থ পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটি ৩ শিফটে পাথর তোলার কাজ করছে প্রায় ৮০০ শ্রমিক। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির সঙ্গে ৬ বছরের পুনঃ চুক্তি করে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (মধ্যপাড়া পাথর খনি) কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী, খনি থেকে প্রতিদিন গড়ে সাড়ে ৫ হাজার মেট্রিক টন পাথর তুলছেন ঠিকাদারি প্রতিষ্ঠানটি।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]