সিলেট অফিস

সারাদেশ

2026-07-11T16:50:59+00:00
2026-07-11T16:50:59+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সিলেট অফিস
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৪:৫০ পিএম 
ভারতে অনুপ্রবেশের পর খাসিয়াদের গুলিতে সিলেটের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিনহাজ উদ্দিন (২৫) সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মিনহাজ উদ্দিনসহ কয়েকজন শুক্রবার রাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। লাখাট স্টেশন এলাকায় যাওয়ার পর ভারতীয় খাসিয়ারা গুলি ছুঁড়ে। এতে মিনহাজ উদ্দিন গুলিবিদ্ধ হন। পরে তার সহযোগীরা তাকে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন। হাসপাতালে নেওয়ার পথে মিনহাজ মারা যান।

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, 'ঘটনা শুনার সাথে সাথে আমরা তার বাড়িতে যাই। তখন পুলিশ ও বিজিবিকে খবর দেই।'

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, ভারতীয় খাসিয়াদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। খবর পাওয়ার সাথে সাথেই গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, ভারতের প্রায় এক কিলোমিটার ভিতরে অসৎ উদ্দেশ্য মিনহাজ উদ্দিন সেখানে গেলে খাসিয়ার হাতে গুলিবিদ্ধ হন। পরে তাকে বাংলাদেশ সীমান্তে এনে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]