আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

2026-07-11T17:09:44+00:00
2026-07-11T17:10:19+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
ভিয়েতনামে পর্যটকবাহী স্পিডবোট ডুবি, ১৫ ভারতীয়র মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৫:০৯ পিএম  আপডেট: ১১.০৭.২০২৬ ৫:১০ পিএম
উপকূল থেকে মাত্র ৪০০ মিটার দূরে বোটটি ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের মুখে পড়ে উল্টে যায়। ছবি: ভিডিও থেকে নেওয়া
ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় ফু কোক দ্বীপের কাছে ভারতীয় পর্যটক বহনকারী একটি দ্রুতগামী স্পিডবোট উল্টে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। উত্তাল ঢেউয়ের তোড়ে বোটটি সাগরে ডুবে যায় বলে জানা গেছে। 

ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম ভিএনএক্সপ্রেস ও হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, স্পিডবোটটিতে ক্রু ও গাইডসহ মোট ৩৬ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ২১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও দুজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।

ভিয়েতনামের কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসন জানায়, শনিবার দুপুরের পর ৩২ জন ভারতীয় পর্যটক, তিনজন ক্রু সদস্য এবং একজন গাইডসহ স্পিডবোটটি ফু কোক দ্বীপপুঞ্জের ‘হন মে রুত নোয়াই’ নামক একটি ছোট দ্বীপ থেকে আন থোই বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বন্দর অভিমুখে যাওয়ার পথে উপকূল থেকে মাত্র ৪০০ মিটার দূরে বোটটি ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের মুখে পড়ে।

সাগরের পানির আঘাতে স্পিডবোটটি মুহূর্তের মধ্যে উল্টে যায় এবং আরোহীরা সাগরে ছিটকে পড়েন। দুর্ঘটনার পরপরই স্থানীয় মৎস্যজীবী, কোস্টগার্ডের বিশেষ উদ্ধারকারী দল এবং নিকটবর্তী অন্য নৌযানগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সাগরের তীব্র স্রোত উপেক্ষা করে ২১ জনকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। পরে তল্লাশি চালিয়ে ১৫ জন ভারতীয় পর্যটকের লাশ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।

ভয়াবহ এই দুর্ঘটনায় ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় দূতাবাস গভীর দুঃখ প্রকাশ করেছে। ক্ষতিগ্রস্ত পর্যটক ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে তাৎক্ষণিক কূটনৈতিক ও আইনি সহায়তা দিতে দুটি জরুরি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) খোলা হয়েছে। এর একটি হো চি মিন সিটির ভারতীয় কনস্যুলেট জেনারেলে এবং অন্যটি রাজধানী হ্যানয়ের মূল দূতাবাসে কাজ শুরু করেছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]