কক্সবাজার (টেকনাফ) প্রতিনিধি

সারাদেশ

2026-07-11T17:23:26+00:00
2026-07-11T17:23:26+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
টেকনাফে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
কক্সবাজার (টেকনাফ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৫:২৩ পিএম 
কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫-এর পরিচালিত বিশেষ চেকপোস্ট অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. মোবারক (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১৫ জানায়, শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একজন মাদক কারবারি ইয়াবার একটি বড় চালান নিয়ে সিএনজি অটোরিকশাযোগে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকায় র‌্যাব ক্যাম্পের সামনে দিয়ে যাবে। তথ্যের সত্যতা যাচাইয়ের পর র‌্যাব-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল বরইতলী এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে।

পরে বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে জাদিমুরা বাজার থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশা থামিয়ে চালক মো. মোবারককে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে সিএনজির নিচে বাম পাশের চাকার পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা কালো স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. মোবারক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা (জিনজিরা পাড়া) এলাকার সৈয়দ আলীর ছেলে।

র‌্যাব জানায়, উদ্ধার করা ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]