নাটোর প্রতিনিধি

সারাদেশ

2026-07-12T15:54:08+00:00
2026-07-12T15:54:08+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
অতিবৃষ্টিতে হেলে পড়েছে ৩৩ কেভি লাইনের বক্স পোল, বিদ্যুৎ সরবরাহ বন্ধ
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৩:৫৪ পিএম 
অতিবৃষ্টির কারণে নাটোরের হরিশপুর গ্রিডের পূর্বপাশসংলগ্ন একটি পুকুরের পাড় ভেঙে ৩৩ কেভি ট্রিপল সার্কিট লাইনের একটি বক্স পোল হেলে পড়েছে। এ ঘটনায় নাটোর গ্রিড থেকে পরিচালিত একাধিক ৩৩ কেভি ফিডারের বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

রোববার (১২ জুলাই) এ ঘটনা ঘটে। এতে বাগাতিপাড়া, লোচনগড়, পুঠিয়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম ও বনপাড়া এলাকায় ৩৩ কেভি লাইনের বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সূত্রে জানা গেছে, অতিবৃষ্টির কারণে পুকুরের পাড় ধসে বক্স পোলের ওপর চাপ সৃষ্টি হলে সেটি হেলে পড়ে। ফলে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট ৩৩ কেভি লাইনের বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বর্তমানে বক্স পোলটি সোজা করার কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কারিগরি কর্মীরা কাজ করছেন।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার মো. ফখরুল আলম সাময়িক এই ভোগান্তির জন্য বিদ্যুৎ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবাইকে ধৈর্য ধারণ ও সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]