দেশবার্তা ডেস্ক

সারাদেশ

2026-07-12T15:54:01+00:00
2026-07-12T18:54:25+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ভারী বৃষ্টিতে ডুবল সচিবালয়, পানি মাড়িয়ে চলছেন কর্মকর্তা-কর্মচারীরা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৩:৫৪ পিএম  আপডেট: ১২.০৭.২০২৬ ৬:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীতে টানা ভারী বৃষ্টিতে দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ভেতরেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রধান প্রবেশপথ থেকে শুরু করে একাধিক ভবনের সামনের চত্বর, অভ্যন্তরীণ সড়ক ও গণমাধ্যম কেন্দ্রে যাওয়ার পথ পানিতে তলিয়ে যাওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

রোববার (১২ জুলাই) সকালের পর থেকে বৃষ্টির তীব্রতা বাড়তেই সচিবালয়ের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। প্রধান (১ নম্বর) প্রবেশ গেট দিয়ে ঢুকেই জমে থাকা পানির মুখোমুখি হতে হচ্ছে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীদের।

সচিবালয়ের ৬ নম্বর ভবনের চারপাশ, ৭ নম্বর ভবনের সামনে ও পেছনের অংশ, ক্লিনিক ভবনের পূর্ব ও উত্তর পাশের চত্বর পানির নিচে তলিয়ে গেছে। এ ছাড়া ৩ ও ৪ নম্বর ভবনের মাঝখানের সড়ক সম্পূর্ণ পানিতে নিমজ্জিত হওয়ায় চলাচল ব্যাহত হচ্ছে। ৩ নম্বর ভবনের মাঝখানে থাকা বাগানটিও পানির নিচে চলে গেছে।

গণমাধ্যমকর্মীদের জন্য নির্ধারিত মিডিয়া সেন্টারে যাওয়ার পথেও পানি জমে থাকায় সেখানে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হচ্ছে। সচিবালয়ের বিভিন্ন স্থানে কর্মকর্তা-কর্মচারীদের প্যান্ট গুটিয়ে, জুতা হাতে নিয়ে পানি মাড়িয়ে চলাচল করতে দেখা গেছে।

জলাবদ্ধতার কারণে সচিবালয়ের অভ্যন্তরে এক ভবন থেকে আরেক ভবনে যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। অনেককে বিকল্প পথ ব্যবহার করেও গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।

গতকাল শনিবার রাত থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ভোরের দিকে কিছু সময় বৃষ্টি না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও ভারী বর্ষণ শুরু হয়, যা দীর্ঘ সময় স্থায়ী হয়। দুপুর দুইটার দিকে বৃষ্টি থামে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]