রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

2026-07-12T15:56:12+00:00
2026-07-12T15:56:12+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
দুই ব্যবসায়ীকে জরিমানা
রাণীনগরে ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৩:৫৬ পিএম 
নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারে অভিযান চালিয়ে মাছ ধরার নিষিদ্ধ ১০ হাজার মিটার রিং ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় নিষিদ্ধ জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ জুলাই) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আদালত সূত্রে জানা যায়, আবাদপুকুর বাজারে প্রকাশ্যে নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জাল ও কারেন্ট জাল বিক্রি হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ২০০টি কারেন্ট জাল এবং ১১টি রিং জালসহ মোট ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়।

এ সময় নিষিদ্ধ জাল বিক্রির দায়ে গোলাম মোস্তফা (৫০) ও মাহাবুব আলম (৩৫)-কে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী ৫০০ টাকা করে জরিমানা করা হয়। গোলাম মোস্তফা ও মাহাবুব আলম নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা।

অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানান, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]