কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

2026-07-12T16:02:29+00:00
2026-07-12T16:02:29+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
কিশোরগঞ্জে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
পাটের সোনালি অতীত ফিরিয়ে আনতে গবেষণা চলছে
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৪:০২ পিএম 
দেশের ঐতিহ্যবাহী পাটশিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমাতে দেশেই উন্নতমানের নতুন পাটের বীজ উদ্ভাবনে গবেষণা কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

একই সঙ্গে দেশের পাটভিত্তিক শিল্পে কাঁচামালের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে কাঁচা পাট রপ্তানিকে সরকারিভাবে নিরুৎসাহিত করা হচ্ছে বলেও তিনি জানান।

রোববার (১২ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ শেষে জেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের আয়োজনে অসহায় ও দুস্থ নারীদের মাঝে আর্থিক সহায়তার চেক এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের পাট খাত উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, একসময় বাংলাদেশের পাট ছিল বিশ্বের অন্যতম প্রধান রপ্তানি পণ্য। সোনালি আঁশ হিসেবে পরিচিত এই পাট দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও সময়ের সঙ্গে নানা কারণে এ খাত পিছিয়ে পড়ে। বর্তমান সরকার আধুনিক প্রযুক্তি, গবেষণা ও নীতিগত সহায়তার মাধ্যমে পাটের সেই সোনালি অতীত ফিরিয়ে আনতে কাজ করছে।

তিনি বলেন, “বিদেশ থেকে পাটের বীজ আমদানির ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে দেশীয়ভাবে উন্নত ও উচ্চফলনশীল পাটের বীজ উদ্ভাবনের লক্ষ্যে গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা চাই কৃষকরা নিজ দেশের উন্নত বীজ ব্যবহার করুন এবং বীজ উৎপাদনেও বাংলাদেশ স্বনির্ভর হোক।”

মো. শরীফুল আলম বলেন, “দেশে পাটভিত্তিক শিল্পের প্রসার ঘটাতে হলে শিল্পকারখানাগুলোতে নিয়মিত কাঁচামালের সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। এ কারণে সরকার কাঁচা পাট রপ্তানিকে সরকারিভাবে নিরুৎসাহিত করছে। এতে দেশের শিল্পকারখানাগুলো সহজেই প্রয়োজনীয় কাঁচামাল পাবে এবং পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি আরও বৃদ্ধি পাবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই কাঁচা পাটের পরিবর্তে মূল্য সংযোজিত পাটজাত পণ্য বিদেশে রপ্তানি হোক। এতে দেশের শিল্পের বিকাশ হবে, কর্মসংস্থান বাড়বে এবং বৈদেশিক মুদ্রা অর্জনও বৃদ্ধি পাবে।”

কৃষকদের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার সবসময় কৃষকের স্বার্থকে গুরুত্ব দিচ্ছে। গত বছরের মতো এবারও কৃষকরা তাদের উৎপাদিত পাটের ন্যায্য মূল্য পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কৃষকদের উৎপাদন ব্যয় বিবেচনায় রেখে বাজার ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় নীতিগত সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে সমাজের পিছিয়ে পড়া ১৮ জন অসহায় ও দুস্থ নারীর হাতে মোট ১০ লাখ ১৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এছাড়া আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে আরও পাঁচজন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

বক্তারা বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের উপকরণ প্রদান নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য জালাল উদ্দিন, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সুধীজন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]