দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

2026-07-12T16:10:14+00:00
2026-07-12T16:10:14+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা
দিনাজপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৪:১০ পিএম 
‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে।

রোববার (১২ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক এটিএম নজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে তরুণরাই উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। তাদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ তরুণরাই দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, ‘অধিক জনসংখ্যা অভিশাপ নয়, সঠিক পরিকল্পনা ও দক্ষ মানবসম্পদে পরিণত করতে পারলে তা দেশের জন্য আশীর্বাদ হতে পারে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল, জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. গোলাম রসুল রাখি এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল আলম।

সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান সিদ্দিক, পরিবার পরিকল্পনা পরিদর্শক (কাহারোল) প্রদীপ কুমার রায়, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল ওহাব, এসএওয়াই-আরএইচআর প্রকল্পের প্রকল্প কর্মকর্তা লুৎফুল বিন ফারুক এবং শ্রেষ্ঠ উপজেলা হিসেবে নির্বাচিত হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জজ মিত্র চাকমা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (সিসি) ডা. মো. রেজাউল হক।

আলোচনা সভা শেষে জেলা পর্যায়ে ১০ জন শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠান, উপজেলা পর্যায়ে চারজন শ্রেষ্ঠ কর্মী ও চারটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া শ্রেষ্ঠ উপজেলা প্রশাসন হিসেবে হাকিমপুর উপজেলা প্রশাসনকে সম্মাননা জানানো হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]