স্পোর্টস ডেস্ক

খেলা

2026-07-12T16:12:36+00:00
2026-07-13T20:16:44+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
খেলা
ইতিহাসে প্রথমবার: র‍্যাংকিংয়ের শীর্ষ চার দল বিশ্বকাপের সেমিফাইনালে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৪:১২ পিএম  আপডেট: ১৩.০৭.২০২৬ ৮:১৬ পিএম
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে যা কখনো ঘটেনি, এবার তা-ই দেখল বিশ্ব। ফুটবল ইতিহাসের এক অবিস্মরণীয় নজির গড়ে চলতি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ চার পরাশক্তি। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে চতুর্থ দল হিসেবে শেষ চারের টিকিট কেটেছে আর্জেন্টিনা। আর আলবিসেলেস্তেদের এই জয়ের মধ্য দিয়েই পূর্ণ হয়েছে ঐতিহাসিক এই সমীকরণ।

ফিফা র‍্যাংকিং অনুযায়ী, সেমিফাইনালে পা রাখা দলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ফ্রান্স, দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা, তৃতীয় স্থানে স্পেন এবং চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপের দীর্ঘ পথচলায় এর আগে কখনো র‍্যাংকিংয়ের শীর্ষ চার দল একসঙ্গে সেমিফাইনালে উঠতে পারেনি। কাকতালীয়ভাবে, শেষ চারে জায়গা করে নেওয়া এই চার দলই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন।

ইতিহাস গড়ার নেপথ্যে নতুন ড্র বিন্যাস

বিশ্বফুটবলের শীর্ষ চার দলের এই মহামিলনের পেছনে বড় ভূমিকা রেখেছে টুর্নামেন্টের নতুন ড্র বিন্যাস ও কাঠামো। আসর শুরুর আগেই র‍্যাংকিংয়ের শীর্ষ চার দলকে ড্রয়ের চারটি ভিন্ন গ্রুপ বা অংশে ভাগ করা হয়েছিল। সমীকরণ ছিল- তারা নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারলে সেমিফাইনালের আগে কেউ কারো মুখোমুখি হবে না। বিশ্বসেরা চার দলই সেই লক্ষ্য শতভাগ পূরণ করায় শেষ পর্যন্ত সেমিফাইনালে দেখা মিলছে সেরা চার শক্তিরই।

ড্রয়ের ছক অনুযায়ী, আর্জেন্টিনা ও স্পেনকে রাখা হয়েছিল ভিন্ন দুই ব্লকে। ফলে ফাইনালের আগে এই দুই পরাশক্তির দ্বৈরথের কোনো সুযোগ ছিল না। একইভাবে ইংল্যান্ড ও ফ্রান্সও ছিল নকআউটের বিপরীত অংশে। নিজেদের পথ ধরে দাপটের সঙ্গে সব বাধা পেরিয়ে অবশেষে সেরা চারের মঞ্চে হাজির হয়েছে তারা।

ব্যতিক্রমী কেবল ফ্রান্স

সেমিফাইনালে ওঠা চার দলই এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত থাকলেও, দিদিয়ের দেশমের ফ্রান্সের পথচলাটা বাকিদের চেয়ে আলাদা। এখন পর্যন্ত ফ্রান্সই একমাত্র দল, যারা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ জিতেছে নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই। অতিরিক্ত ৩০ মিনিট কিংবা টাইব্রেকারের স্নায়ুচাপ নিতে হয়নি ফরাসিদের।

অন্যদিকে, ইংল্যান্ড গ্রুপ পর্বে ঘানার সাথে এবং স্পেন কেপ ভার্দের সাথে ড্র করেছিল। কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারাতে ইংল্যান্ডকে অতিরিক্ত সময়ে খেলতে হয়েছে। প্রতিটি ম্যাচ জেতা আর্জেন্টিনাকেও সেমিফাইনালে উঠতে সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত ৩০ মিনিট লড়াই করতে হয়েছে।

ব্লকবাস্টার সেমিফাইনালের সূচি

ফাইনালের টিকিট পাওয়ার এই মহারণে আগামী মঙ্গলবার মাঠে নামবে ফ্রান্স ও স্পেন। আর বুধবারে ফুটবলবিশ্ব সাক্ষী হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচের। ব্লকবাস্টার এই দুই সেমিফাইনাল ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে এখন টানটান উত্তেজনা।

উল্লেখ্য, ১৯৯৪ সালে ফিফা বিশ্বর‍্যাংকিং চালু হওয়ার পর থেকে প্রতিবারই বিশ্বকাপের মঞ্চে শীর্ষ দলগুলোর মুখ থুবড়ে পড়ার দৃশ্য দেখা গেছে। ২০০২ সালে ফ্রান্স, ২০১০ সালে ইতালি, ২০১৪ সালে স্পেন, ২০১৮ সালে জার্মানি এবং ২০২২ সালে বেলজিয়াম শীর্ষ চারে থেকেও গ্রুপ পর্বের বৈতরণী পার হতে পারেনি। তবে এবার সব পরাশক্তি নিজেদের প্রমাণ করে তৈরি করল নতুন ইতিহাস।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]