রাজশাহী প্রতিনিধি

সারাদেশ

2026-07-12T19:44:07+00:00
2026-07-12T19:44:07+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৭:৪৪ পিএম 
জুলাই গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহিদ দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও জনসম্পৃক্ততার মাধ্যমে পালনের লক্ষ্যে রাজশাহীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈম হাছান, সিভিল সার্জন ডা. এস. আই. এম. রাজিউল করিম, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সবুর আলী।

সভায় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক চেতনা, অধিকার আদায়ের সংগ্রাম এবং আত্মত্যাগের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দিবস দুটির কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস, গণতান্ত্রিক মূল্যবোধ এবং শহিদদের আত্মত্যাগ তুলে ধরতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের নির্দেশনা দেন তিনি।

পুলিশ সুপার মোহাম্মদ নাঈম হাছান বলেন, দিবস দুটির সব কর্মসূচিতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি পালনে সবার সহযোগিতা কামনা করেন।

সিভিল সার্জন ডা. এস. আই. এম. রাজিউল করিম বলেন, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল টিম প্রস্তুত রাখা হবে।

সভায় দিবস দুটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা, জনসচেতনতা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

জেলা প্রশাসনের আয়োজিত এ সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক জনসম্পৃক্ততার মাধ্যমে পালনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]