চট্টগ্রাম অফিস

সারাদেশ

2026-07-12T19:47:33+00:00
2026-07-12T19:47:33+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
বন্যা পরিস্থিতির তেমন উন্নতি নেই
আবারও বৃষ্টির কবলে চট্টগ্রাম, সড়কে হাঁটুপানি
চট্টগ্রাম অফিস
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৭:৪৭ পিএম 
দুই দিনের বিরতির পর আবারও ভারী বৃষ্টিতে ভিজছে চট্টগ্রাম। টানা বর্ষণে নগরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হাঁটুপানি জমে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। জলাবদ্ধতার আশঙ্কায় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা ও শ্রেণি কার্যক্রমও স্থগিত করা হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল ৯টা পর্যন্ত আগের ১২ ঘণ্টায় চট্টগ্রামে ১২৯ মিলিমিটার এবং গত ২৪ ঘণ্টায় ১৩৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

নগরের চকবাজার, বাকলিয়া, রাহাত্তারপুল ও কাতালগঞ্জ এলাকায় সড়কে হাঁটুপানি জমে থাকতে দেখা গেছে। তবে মুরাদপুর এলাকায় পানি জমেনি। জলাবদ্ধতা উপেক্ষা করেই যানবাহন চলাচল করছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষকে ছাতা ও রেইনকোট পরে চলাচল করতে দেখা যায়। অনেক এলাকায় রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার সংকট দেখা দেয়। যাত্রীদের অভিযোগ, যানবাহন পাওয়া গেলেও চালকেরা অতিরিক্ত ভাড়া দাবি করছেন।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ইসমাইল ভুঁইয়া জানান, বর্তমানে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, তা সোমবার দুপুরের পর কিছুটা কমতে পারে।

এদিকে, টানা এক সপ্তাহের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। জেলার সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী ও চন্দনাইশ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে রয়েছে। শনিবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও রোববার সকাল থেকে আবার ভারী বর্ষণ শুরু হওয়ায় দুর্গত মানুষের উদ্বেগ আরও বেড়েছে।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার উপজেলায় এখনো অন্তত আট লাখ মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার প্রায় পুরো এলাকা গত সাত দিন ধরে বন্যাকবলিত। সাঙ্গু নদীর পানি এখনো বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে কেরানীহাট-বান্দরবান মহাসড়কের বেশ কয়েকটি অংশ পানির নিচে থাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্গত মানুষের কাছে ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দিতে প্রশাসনকে বেগ পেতে হচ্ছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]