খুলনা প্রতিনিধি

সারাদেশ

2026-07-13T14:54:39+00:00
2026-07-13T14:54:39+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
রতনখালী স্লুইচগেটে ভাঙন, বিলে পানি প্রবেশ: মাঠ পরিদর্শনে ইউএনও ও ওসি
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২:৫৪ পিএম 
টানা অতিবৃষ্টিতে খুলনার ডুমুরিয়া উপজেলার পৃথক দুটি এলাকায় ভাঙন ও জলাবদ্ধতা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সোমবার (১৩ জুলাই) ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারী বর্ষণের ফলে উপজেলার শরাফপুর ইউনিয়নের রতনখালী স্লুইচগেটে হঠাৎ ভাঙন দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সবিতা সরকার, ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

পরিদর্শন শেষে ইউএনও মিজ সবিতা সরকার জানান, ভাঙন রোধে তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর কাজ শুরু করা হবে এবং আগামী দুই-এক দিনের মধ্যে প্রাথমিক মেরামত সম্পন্ন করার আশা করা হচ্ছে।

এদিকে একই দিনের অতিবৃষ্টিতে উপজেলার খর্ণিয়া ইউনিয়নের রানাই বিল ও শিংগা এলাকায় পানি প্রবেশ করে। এতে বিস্তীর্ণ ফসলি জমি প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি দেখতে ইউএনও ওই এলাকাও পরিদর্শন করেন এবং স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন, যাতে কৃষিজমির ক্ষয়ক্ষতি কমানো যায়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, চলমান দুর্যোগ পরিস্থিতিতে উপজেলার সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]