মাগুরা প্রতিনিধি

সারাদেশ

2026-07-13T16:27:31+00:00
2026-07-13T16:27:31+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৪:২৭ পিএম 
মাগুরার শ্রীপুর উপজেলার ১ নম্বর গয়েশপুর ইউনিয়নের চাকদাহ জোড়া ব্রিজ থেকে ইছাপুর মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে কাঁচা থাকা সড়কটি খানাখন্দ, কাদা ও জলাবদ্ধতায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

সোমবার (১৩ জুলাই) সরেজমিনে দেখা যায়, চাকদাহ জোড়া ব্রিজ থেকে ইছাপুর (বিএনপি) মোড় পর্যন্ত পুরো সড়কজুড়ে বড় বড় গর্ত ও কাদার স্তূপ। প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, কৃষক, দিনমজুরসহ হাজারো মানুষ চলাচল করেন। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে যান চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। ভ্যান, অটোরিকশা ও ইজিবাইক ঝুঁকি নিয়ে চলাচল করলেও প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, শুকনো মৌসুমেও সড়কটি চলাচলের অনুপযোগী থাকে। যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় বিকল্প সড়ক ব্যবহার করতে হয়, এতে সময় ও পরিবহন ব্যয়—দুটিই বেড়ে যায়।

স্থানীয় কৃষক আকমল হোসেন জানান, কৃষিপণ্য বাজারে নিতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। ফলে ধান, চাল কিংবা সবজি বিক্রি করেও প্রত্যাশিত লাভ পাওয়া যাচ্ছে না।

ভ্যানচালক আমিরুল বলেন, ভাঙা রাস্তা ও কাদার কারণে গাড়ি চালানো অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। চলাচলের সময় প্রায়ই মোটরচালিত ভ্যানের যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, পণ্য পরিবহনে অতিরিক্ত খরচ হওয়ায় ব্যবসায় লোকসান গুনতে হচ্ছে। তারা দ্রুত সড়কটি পাকা করে স্থায়ী সমাধানের দাবি জানান।

এলাকাবাসীর দাবি, প্রায় পাঁচ মাস আগে শ্রীপুর উপজেলা প্রকৌশলী কার্যালয়ে সড়কটি পাকাকরণের জন্য আবেদন করা হয়েছে। এখন দ্রুত কাজ শুরু করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, সড়কটি পাকাকরণের জন্য আবেদন পাওয়া গেছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং দ্রুতই সড়কটি পাকা করার ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]