স্পোর্টস ডেস্ক

খেলা

2026-07-14T13:50:19+00:00
2026-07-15T13:55:32+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
খেলা
বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের রেফারি চূড়ান্ত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১:৫০ পিএম  আপডেট: ১৫.০৭.২০২৬ ১:৫৫ পিএম
চলতি বিশ্বকাপের অন্যতম আলোচিত বিষয় ম্যাচ রেফারিং। বিশেষ করে আর্জেন্টিনার প্রায় প্রতিটি ম্যাচেই রেফারির সিদ্ধান্তের দিকে কড়া নজর ছিল ফুটবলসংশ্লিষ্টদের। স্বাভাবিকভাবেই সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ পরিচালনার দায়িত্বে কারা থাকছেন, তা নিয়ে আগ্রহ তুঙ্গে। অবশেষে জানা গেল, হাইভোল্টেজ এই ম্যাচে প্রধান রেফারির বাঁশি থাকছে আমেরিকান নাগরিক ইসমায়েল এলফাতের হাতে।

আগামীকাল বুধবার দিবাগত রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই ম্যাচে প্রধান রেফারি এলফাতের সহকারী হিসেবে থাকবেন তাঁরই স্বদেশি কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। এ ছাড়া চতুর্থ রেফারি হিসেবে ইতালির মাউরিজিও মারিয়ানি এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন দানিয়েলে বিনদোনি।

৪৪ বছর বয়সী এলফাত দুবার আমেরিকার মেজর লিগ সকারের (এমএলএস) বর্ষসেরা রেফারির স্বীকৃতি পেয়েছেন। ২০১২ সাল থেকে এমএলএসে ম্যাচ পরিচালনা করা এলফাত ২০১৬ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় জায়গা পান। ২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্স-আর্জেন্টিনা ফাইনালের চতুর্থ রেফারির ভূমিকায় ছিলেন এই মার্কিনী। এবার তাঁর ক্যারিয়ারে যুক্ত হচ্ছে আরও একটি ঐতিহাসিক ম্যাচ।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ পরিচালনা করেছেন এলফাত। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস-জাপান ও উরুগুয়ে-স্পেন ম্যাচের দায়িত্বে ছিলেন তিনি। এরপর শেষ ষোলোয় ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ২-১ ব্যবধানের জয়ের ম্যাচটিও পরিচালনা করেন তিনি। বর্তমানে টেক্সাসের বাসিন্দা এলফাতের জন্ম অবশ্য মরক্কোয়। ২০০১ সালে ১৮ বছর বয়সে ডাইভারসিটি ভিসা লটারিতে সুযোগ পেয়ে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

বড় ম্যাচ পরিচালনার অভিজ্ঞতায় উত্তর আমেরিকার অন্যতম সেরা রেফারি হিসেবে পরিচিত এলফাত। ২০২২ এমএলএস কাপের ফাইনাল এবং ২০২৬ কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের ফাইনালেরও দায়িত্বে ছিলেন তিনি। এবার তাঁর কাঁধে আর্জেন্টিনা-ইংল্যান্ডের মতো বহুল আলোচিত ও উত্তেজনাকর ম্যাচ সামলানোর গুরুদায়িত্ব।

ইউরোপ ও লাতিন আমেরিকার এই দুই জায়ান্ট দলের সর্বশেষ দেখা হয়েছিল দীর্ঘ ২১ বছর আগে, ২০০৫ সালের এক প্রীতি ম্যাচে। সেবার ইংল্যান্ড ৩-২ ব্যবধানে জয় পেয়েছিল। আর প্রতিযোগিতামূলক ফুটবলে দুই দলের দেখা হচ্ছে দীর্ঘ ২৪ বছর পর। মাঠের ফুটবলে দুই দলের বৈরিতার ইতিহাস যেকোনো ম্যাচের উত্তেজনাকে বহুগুণ বাড়িয়ে দেয়, যা সামলানো এখন এলফাতের জন্য বড় পরীক্ষা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]