আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

2026-07-14T16:20:14+00:00
2026-07-14T16:20:14+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
আইআরজিসিকে নিয়ে যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্ত অযৌক্তিক: ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৪:২০ পিএম 
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-কে (আইআরজিসি) নিরাপত্তা হুমকি হিসেবে ঘোষণার যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ পদক্ষেপকে অযৌক্তিক ও দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছে। খবর এএফপির।

মঙ্গলবার (১৪ জুলাই) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসলামি বিপ্লবী গার্ড ইরানের সশস্ত্র বাহিনীর একটি আনুষ্ঠানিক অংশ। তাই একটি রাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিয়ে যুক্তরাজ্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

গতকাল সোমবার বিদেশি রাষ্ট্রের হয়ে নজরদারি, নাশকতা ও অন্যান্য কর্মকাণ্ড ঠেকাতে প্রণীত নতুন আইনের আওতায় বিপ্লবী গার্ড এবং এর সঙ্গে সংশ্লিষ্ট একটি সংগঠনকে নিষিদ্ধ করে যুক্তরাজ্য।

ব্রিটিশ সরকার জানিয়েছে, ইরান-সংশ্লিষ্ট আরও একটি সংগঠন ইসলামিক মুভমেন্ট অফ কম্প্যানিয়ন্স অফ দ্য রাইট-কেও একই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। সংগঠনটির বিরুদ্ধে ইহুদি ও ইসরায়েলি সম্প্রদায়কে লক্ষ্য করে সাতটি হামলার দায় স্বীকারের অভিযোগ রয়েছে।

এছাড়াও রুশ সামরিক গোয়েন্দা সংস্থার আন্তর্জাতিক শাখা রাশিয়ান ফেডারেশন ভলান্টিয়ার কর্পস (জিআরইউ)-কেও নিষিদ্ধ করা হবে। বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরান বরাবরের মতোই বিদেশে প্রক্সি গোষ্ঠী ব্যবহার করার অভিযোগ অস্বীকার করেছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]