দেশবার্তা ডেস্ক

বিনোদন

2026-07-15T12:52:59+00:00
2026-07-16T14:07:46+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
বিশ্বকাপ ফাইনালের দিনে ঢাকা মাতাবেন সঞ্জয়
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১২:৫২ পিএম  আপডেট: ১৬.০৭.২০২৬ ২:০৭ পিএম
ফিফা বিশ্বকাপের এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী সঞ্জয় দেব এবার দেশের দর্শকদের সামনে মঞ্চে উঠতে যাচ্ছেন।

বিশ্বকাপ ফুটবলের ফাইনালের দিন অর্থাৎ ১৯ জুলাই রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে ‘ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী আয়োজনে গাইবেন তিনি।আয়োজকদের প্রত্যাশা, সঞ্জয়ের অংশগ্রহণে ফাইনাল ম্যাচ ঘিরে দর্শকদের উচ্ছ্বাস আরও বাড়বে।

বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে আয়োজন করা হয়েছে ছয় দিনব্যাপী ‘ফ্যান ফেস্ট ২.০’। আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস। অনুষ্ঠানে খেলা সরাসরি উপভোগের পাশাপাশি থাকছে লাইভ কনসার্ট, ডিজে পারফরম্যান্স এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। সন্ধ্যা ৬টায় শুরু হবে অনুষ্ঠান।

ফ্যান ফেস্টের সূচনা হচ্ছে আজ অর্থাৎ প্রথম সেমিফাইনালের দিন। উদ্বোধনী দিনে পারফর্ম করার কথা ফিরোজ জং ও ডিজে সুমন। দ্বিতীয় সেমিফাইনালের দিন মঞ্চে উঠবেন ব্ল্যাক জ্যাং এবং ডিজে তন্ময়। ১৬ জুলাই পরিবেশনা করবেন সংগীতশিল্পী তাসনিম আনিকা ও ডিজে প্রিয়ন্তী। ১৭ জুলাই দর্শকদের মাতাবেন মিলা ইসলাম, ডিজে রিশাদ ও ডিজে তৃষা। ১৮ জুলাই থাকছেন ডিজে সানী। আর ১৯ জুলাই বিশেষ পরিবেশনা করবেন সঞ্জয় দেব, সঙ্গে থাকবেন ডিজে জুডু।

এরইমধ্যে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম ‘টিকিট টুমরো’-তে টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দুই দিনের প্রতিদিনের টিকিটের দাম ৫০০ টাকা এবং পরবর্তী তিন দিনের প্রতিদিনের টিকিটের দাম ৩০০ টাকা। ফাইনাল ম্যাচের দিনের টিকিটের দাম ৭০০ টাকা।

শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয়ের বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। তিন বছর বয়সে ভারতীয় শাস্ত্রীয় সংগীত শেখা শুরু করেন তিনি। ১১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে চলে যান। বর্তমানে তিনি লস অ্যাঞ্জেলেসভিত্তিক ইলেকট্রনিক ড্যান্স মিউজিকে (ইডিএম) প্রযোজক ও ডিজে হিসেবে কাজ করছেন। তার প্রযোজনায় গান করেছেন অরিজিৎ সিং, গুরু রন্ধাওয়া, সুনিধি চৌহান, জনিতা গান্ধী, বেনি দয়াল, নোরা ফাতেহি, কনা, হাবিব ওয়াহিদ, জেফারসহ অনেক জনপ্রিয় শিল্পী।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কানাডা পর্বে সঞ্জয়ের পরিবেশনা বিশেষভাবে প্রশংসিত হয়। নিজের পারফরম্যান্সের পাশাপাশি পোশাকে তিনি তুলে ধরেন বাংলাদেশের পরিচয়। তার মেরুন রঙের স্যুটে ফুটে ওঠে রয়েল বেঙ্গল টাইগার, শাপলা এবং লাল-সবুজের নকশা।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]