দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

2026-07-15T14:29:43+00:00
2026-07-15T14:29:43+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
দিনাজপুরে উন্নয়নমূলক কাজে জেলা পরিষদের ২৫ লাখ টাকার চেক বিতরণ
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ২:২৯ পিএম 
দিনাজপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার ১৩টি উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির এবং ব্যক্তিগত অনুদানসহ বিভিন্ন খাতে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় দিনাজপুর জেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়ামে ২০২৫-২০২৬ অর্থবছরের ৩৪টি উন্নয়নমূলক প্রকল্পের জন্য মোট ২৫ লাখ টাকার অনুদানের চেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান ও তাদের প্রতিনিধিদের হাতে তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

এ সময় তিনি বলেন, বর্তমান বিএনপি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের উন্নয়নে দল-মত নির্বিশেষে কাজ করে যাচ্ছেন। তিনি উন্নয়নের স্বার্থে সবাইকে সরকারের পাশে থাকার আহ্বান জানান।

চেকপ্রাপ্তদের উদ্দেশে জেলা পরিষদের প্রশাসক বলেন, অনুদানের অর্থ যথাযথভাবে ব্যবহার করতে হবে। প্রয়োজনে জেলা পরিষদের পক্ষ থেকে এর তদারকি করা হবে।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, সহকারী প্রকৌশলী লিলিড চন্দ্র সেন অপু, উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল হাকিম, ফুলবাড়ী উপজেলা বিএনপির নেতা ও ইউপি চেয়ারম্যান মো. নবীউল ইসলামসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, একই অনুষ্ঠানে দিনাজপুর জেলা পরিষদের নবনির্মিত অত্যাধুনিক শীতাতপনিয়ন্ত্রিত (এসি) অডিটোরিয়ামেরও উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]