স্পোর্টস ডেস্ক

খেলা

2026-07-15T14:50:15+00:00
2026-07-16T14:07:50+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
খেলা
‘কেইন-বেলিংহাম জ্বলে উঠলেই কুপোকাত হবে আর্জেন্টিনা’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ২:৫০ পিএম  আপডেট: ১৬.০৭.২০২৬ ২:০৭ পিএম
চলতি বিশ্বকাপে ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। মাঠের লড়াইয়ে আলবিসেলেস্তেরা সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হলেও, তাদের নিয়ে মোটেও ভীত নন ইংলিশদের প্রধান কোচ থমাস টুখেল। 

বরং হ্যারি কেইন ও জুড বেলিংহাম নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে আর্জেন্টিনাকে হারানো সম্ভব বলে হুঙ্কার দিয়েছেন তিনি।

নরওয়ের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টুখেল জানান, আর্জেন্টিনাকে রুখে দেওয়ার পরিকল্পনা খুব একটা জটিল নয়। আক্রমণভাগে কেইন ও বেলিংহামের রসায়নকে কাজে লাগিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলার কৌশল নিয়েছেন তিনি।

ইংলিশ কোচ বলেন, ‘আর্জেন্টিনাকে হারানোর উপায় জানতে চাইলে আমার উত্তর খুবই সহজ- হ্যারি ও জুডকে একসঙ্গে খেলানো। বাকি কাজটা ওরা মাঠেই সেরে নেবে। তবে জয়ের জন্য আমাদের আক্রমণে আরও ধার বাড়াতে হবে এবং বাকিদেরও যার যার পজিশনে সেরাটা দিতে হবে। এরপরও এই দুজনই আমাদের মূল শক্তি।’

এবারের আসরে কেইন ও বেলিংহাম জুটি প্রতিপক্ষের রক্ষণভাগে রীতিমতো সন্ত্রাস সৃষ্টি করেছে। ইংল্যান্ডের করা মোট ১৩টি গোলের মধ্যে ১২টিই এসেছে এই দুই তারকার পা থেকে; যেখানে দুজনই সমান ৬টি করে গোল করেছেন। দলের পক্ষে বাকি একমাত্র গোলটি এসেছে মার্কাস র‍্যাশফোর্ডের বুট থেকে।

ফাইনালে ওঠার এই মহারণে বাংলাদেশ সময় ১৬ জুলাই রাত ১টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে থমাস টুখেলের শিষ্যরা। শিরোপা ধরে রাখার মিশনে থাকা আর্জেন্টিনাকে থামাতে ইংল্যান্ডের বাজি এখন এই দুই ইনফর্ম তারকা।

টুখেল বিশ্বাস করেন, সেমিফাইনালের মতো মেগা ম্যাচের চাপ সামলানোর সবটুকু সামর্থ্য কেইন ও বেলিংহামের রয়েছে। 

তিনি যোগ করেন, ‘ওরা বড় ম্যাচের দায়িত্ব কাঁধে তুলে নিতে ভালোবাসে এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে বারবার নিজেদের প্রমাণ করেছে। তাই ওদের নিয়ে আমাদের কোনো সংশয় নেই। যেকোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতাই ওদের সবচেয়ে বড় গুণ।’

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]