আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

2026-07-15T15:22:37+00:00
2026-07-15T20:03:58+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
হরমুজে টোল আদায়ের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩:২২ পিএম  আপডেট: ১৫.০৭.২০২৬ ৮:০৩ পিএম
হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো থেকে ২০ শতাংশ হারে টোল আদায়ের বিতর্কিত ঘোষণা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় তা প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি এই সিদ্ধান্ত পরিবর্তনের কথা নিশ্চিত করেন।

ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর প্রতিশ্রুতি পাওয়ার পরই তিনি এই পরিকল্পনা থেকে সরে এসেছেন।

এর আগে গত ১৩ জুলাই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, হরমুজ প্রণালীর ‘অভিভাবক’ হিসেবে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা দেবে মার্কিন নৌবাহিনী। আর এই নিরাপত্তা ব্যবস্থার খরচ মেটাতেই প্রণালীটি ব্যবহারকারী পণ্যবাহী বেসামরিক জাহাজগুলোর ওপর ২০ শতাংশ টোল আরোপ করা হবে।

তবে ১৪ জুলাই দেওয়া নতুন পোস্টে ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যের নেতৃবৃন্দের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার পর তিনি টোল আদায়ের সিদ্ধান্ত বাতিল করেছেন। এর বদলে শিগগিরই মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ আসতে যাচ্ছে।

উপসাগরীয় নেতারা ঠিক কী পরিমাণ অর্থ বিনিয়োগ করবেন, সেটির সুনির্দিষ্ট কোনো অঙ্ক ট্রাম্প উল্লেখ করেননি। তবে তিনি দাবি করেছেন, এই বিশাল বিনিয়োগের ফলে যুক্তরাষ্ট্রের উৎপাদন খাত ও শিল্পাঞ্চলে ঐতিহাসিক রূপান্তর ঘটবে এবং দেশজুড়ে লাখ লাখ উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি হবে।

টোল আদায়ের সিদ্ধান্ত থেকে পিছু হটলেও হরমুজ প্রণালীতে নিজের কঠোর অবস্থান থেকে এক চুলও নড়ছেন না মার্কিন প্রেসিডেন্ট। 

তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ ও এর আশপাশের জলসীমায় মার্কিন নৌবাহিনীর টহল আগের মতোই জোরদার থাকবে। বিশ্বের সব দেশের বাণিজ্যিক জাহাজ চলাচলের সুযোগ থাকলেও, ইরানের কোনো জাহাজ এই জলপথ ব্যবহার করতে পারবে না।

ইরানের ওপর পূর্ণ অবরোধ আরোপের হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প তাঁর পোস্টে বলেন, ‘বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহন করা হচ্ছে, যার পুরো কৃতিত্ব মার্কিন সামরিক বাহিনীর। ভবিষ্যতেও এই বাণিজ্যিক চলাচল অব্যাহত থাকবে। তবে ইরানের কোনো জাহাজ এই প্রণালী ব্যবহার করা তো দূরের কথা, বন্দর ছেড়ে বাইরেই বের হতে পারবে না। এমনকি দেশটির যেসব জাহাজ বর্তমানে বাইরে অবস্থান করছে, সেগুলোও আর ইরানে প্রবেশ করতে পারবে না। ইরানের বন্দরগুলোতে সম্পূর্ণ অবরোধ পুনর্বহাল করা হয়েছে।’

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]