নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

2026-07-15T15:30:15+00:00
2026-07-15T15:30:15+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
বীর মুক্তিযোদ্ধা আলতা ফুল হক চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে উদীচীর শ্রদ্ধা
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩:৩০ পিএম 
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নওগাঁ জেলা কমিটির উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা আলতা ফুল হক চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টায় জেলা কার্যালয়ে আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সংগঠনের সভাপতি উৎপল সাহা বলেন, আলতা ফুল হক চৌধুরী ১৯৭১ সালে দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, "তিনি অর্থনৈতিক বৈষম্য, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সারাজীবন সংগ্রাম করেছেন। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁর সেই সংগ্রামী জীবন ও আদর্শকে স্মরণ করছি।"

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু, সহ-সভাপতি আইয়ুব হোসেন, সহ-সভাপতি মাহফুজা খাতুন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সহ-সাধারণ সম্পাদক মিন্টু কুমার দাস, নুরনাহার সাথীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]