কক্সবাজার প্রতিনিধি

সারাদেশ

2026-07-15T15:54:07+00:00
2026-07-15T15:54:07+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
র‍্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩:৫৪ পিএম 
চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে কক্সবাজারের মহেশখালী থানার একটি হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক প্রধান আসামি এনামকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

র‍্যাব-৭ জানায়, বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম সিপিসি-২, হাটহাজারী র‍্যাব ক্যাম্পের একটি টহল দল হাটহাজারী উপজেলার ধলই এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার পলাতক আসামি এনামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত এনাম কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের রাজুয়ারঘোনা এলাকার আবু তাহেরের ছেলে। তার বিরুদ্ধে মহেশখালী থানায় ২০২০ সালে দায়ের করা একটি হত্যা মামলার প্রধান আসামি হিসেবে অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

র‍্যাব-৭ আরও জানায়, গোয়েন্দা নজরদারি ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত করে সফলভাবে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

র‍্যাব-৭ জানিয়েছে, সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]