দেশবার্তা প্রতিবেদক

বিনোদন

2026-07-15T18:08:47+00:00
2026-07-15T18:08:47+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
প্রতারণার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা ববি
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৬:০৮ পিএম 
অভিনেত্রী ইয়ামিন হক ববি। ছবি: ফেসবুক
প্রতারণার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী ইয়ামিন হক ববি। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।

জানা গেছে, আজ দুপুরে ববি আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। তাঁর পক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া। শুনানি শেষে আদালত এক হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন আদেশ দেন। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১২ জুলাই গুলশান থানায় চিত্রনায়িকা ববিসহ চারজনের বিরুদ্ধে মামলাটি করেন ‘ইটুই সলিউশনস লিমিটেড’-এর সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স।

মামলার অন্য আসামিরা হলেন- বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আবদুল আহাদ মিয়া ও অ্যাডমিন সোহেল রানা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১২ নভেম্বর বিটিএলের এমডি মির্জা আবুল বাশার ইটুই সলিউশনস লিমিটেডের সঙ্গে যোগাযোগ করে তাঁর কোম্পানির জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহের অনুরোধ করেন। সেই অনুযায়ী, গত ২০ নভেম্বর গুলশানের বিটিএল অফিসে ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা মূল্যের পাঁচটি ব্যাটারি সরবরাহ করেন মেহেদি আলম প্রিন্স।

এজাহারে অভিযোগ করা হয়, ব্যাটারির মূল্য যথাসময়ে পরিশোধ না করে আসামিরা নানা তালবাহানা করতে থাকেন। গত ১১ জানুয়ারি মেহেদি আলম প্রিন্স তাঁদের অফিসে গিয়ে পাওনা টাকা চাইলে আসামিরা টাকা দিতে অস্বীকৃতি জানান এবং তাঁকে হুমকি-ধমকি দিয়ে অফিস থেকে বের করে দেন। আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ব্যাটারির মূল্য বাবদ ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা আত্মসাৎ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]