দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

2026-07-15T19:23:21+00:00
2026-07-15T19:23:21+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
দিনাজপুরে নবাগত সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের মতবিনিময়
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৭:২৩ পিএম 
দিনাজপুর বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির উদ্যোগে সদ্য যোগদানকৃত জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. গোলাম রসূল রাখির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে তার দপ্তরে অনুষ্ঠিত এ সভায় সমিতির সভাপতি ডা. মমতাজ বেগম পলী ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান নিউয়ের নেতৃত্বে নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মো. আনোয়ারুল কবির, মো. জাকির হোসেন, দিলাওয়ার হোসেন শাহ ও মো. শামীম কবির; সাংগঠনিক সম্পাদক মো. মমিনুর রহমান বাপ্পি, মো. আতিকুর রহমান আতিক ও মো. বজলুর রশিদ বুলু; দপ্তর সম্পাদক বিশ্বজিৎ কুমার রায় বকুল; প্রচার ও প্রকাশনা সম্পাদক চন্দন কুমার অধিকারী ভোলা; সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নুর ইসলাম সাগর; ক্রীড়া সম্পাদক জগদীশ চন্দ্র রায়; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার সেলিম এবং অর্থ সম্পাদক তোফায়েল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. গোলাম রসূল রাখি বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি ক্লিনিকগুলোও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান করবে—এটাই প্রত্যাশা। তিনি বলেন, প্রতিটি ক্লিনিকে প্রয়োজনীয় চিকিৎসক, পরিচ্ছন্ন পরিবেশ এবং সরকারি নীতিমালা অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। একই সঙ্গে রোগীদের আন্তরিকতার সঙ্গে সেবা প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে সমিতির পক্ষ থেকে সভাপতি ডা. মমতাজ বেগম পলী ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান নিউয়ের নেতৃত্বে সদ্য যোগদানকৃত জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. গোলাম রসূল রাখিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]