গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

2026-07-15T20:06:16+00:00
2026-07-15T20:06:16+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ব্রির মহাপরিচালক হলেন কৃষিবিজ্ঞানী ড. মো. রফিকুল ইসলাম
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৮:০৬ পিএম 
বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. মো. রফিকুল ইসলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর মহাপরিচালক (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। 

বুধবার কৃষি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ব্রির পরিচালক (গবেষণা) (রুটিন দায়িত্ব) এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

ড. মো. রফিকুল ইসলাম ১৯৯৮ সালে ব্রিতে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৮ বছরের কর্মজীবনে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৭১ সালে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে বিএসসি (এজি) সম্মান ডিগ্রি অর্জন করেন। পরে ২০০৩ সালে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে এমএস এবং ২০১২ সালে একই বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

বর্তমানে তিনি জাতীয় কৃষি গবেষণা সিস্টেমের (এনএআরএস) আওতাধীন গবেষণা প্রতিষ্ঠানগুলোর অন্যতম জ্যেষ্ঠ মৃত্তিকা বিজ্ঞানী হিসেবে পরিচিত। দেশি-বিদেশি বিভিন্ন খ্যাতনামা বৈজ্ঞানিক সাময়িকীতে তার ৮০টিরও বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে তিনি ইংল্যান্ড, স্কটল্যান্ড, জাপান, ফিলিপাইন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, নেপাল, সিঙ্গাপুর ও ভারতসহ বিভিন্ন দেশ সফর করেছেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]