আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

2026-07-16T10:36:48+00:00
2026-07-16T16:48:44+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
থামছেই না মার্কিন হামলা, ইরানে প্রাণহানি বেড়ে ৩৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১০:৩৬ এএম  আপডেট: ১৬.০৭.২০২৬ ৪:৪৮ পিএম
ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূল ও বিভিন্ন কৌশলগত অবস্থান লক্ষ্য করে আবারও রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক এই হামলার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৩৫ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থিত দেশের বৃহত্তম দ্বীপ কেশম এবং বন্দর আব্বাসে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সঙ্গে হরমুজ প্রণালির ওপর নজরদারি রাখার মতো আরেকটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী সিরিকেও অনুরূপ বিস্ফোরণের খবর মিলেছে। 

এছাড়া দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান প্রদেশের চাবাহার, কোনারাক এবং রাস্ক শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এদিকে, গত কয়েক ঘণ্টায় আহভাজ শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি হামলায় সরাসরি একটি হাসপাতালকে লক্ষ্যবস্তু করা হয়েছে অথবা অন্তত সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর হাসপাতালটি খালি করা হয়। ওই হামলায় শিশুদের ক্যানসার চিকিৎসা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

অন্যদিকে এই হামলার জবাবে অঞ্চলের বিভিন্ন স্থানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা প্রতিশোধমূলক হামলা চালানো হচ্ছে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]