নওগাঁর রাণীনগরে এক অসহায় পরিবারের তিনটি গরু চুরির ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, গত ১০ জুলাই উপজেলার গোনা দিঘীরপাড় গ্রামের মকলেছ সরদারের ছেলে খোকন সরদারের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়। এ ঘটনায় ১২ জুলাই খোকন সরদার বাদী হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় নাটোরের সিংড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। বুধবার (১৫ জুলাই) বিকেলে সেখান থেকে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আতারামপুর গ্রামের কুদরত আলীর ছেলে হাবিবুর রহমান (৪২), জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মইপুর গোপালপুর গ্রামের মোস্তাক আলীর ছেলে ফেরদৌস আলী (২৬) এবং নওগাঁর আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের আজমত দেওয়ানের ছেলে আসলাম দেওয়ানকে (৪৩) গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (১৬ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/আরএইচ