মাগুরা প্রতিনিধি

সারাদেশ

2026-07-16T14:35:24+00:00
2026-07-16T14:35:24+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মাগুরার কৃতি শিক্ষার্থী হুমাইরা ইয়াসমিন জাতীয় পর্যায়ে দেশসেরা
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ২:৩৫ পিএম 
মাগুরার কৃতি শিক্ষার্থী হুমাইরা ইয়াসমিন জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত 'প্রাথমিক শিক্ষা পদক-২০২৬'-এর উপস্থিত বক্তৃতা (বালিকা) বিভাগে স্বর্ণপদক জিতে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান হুমাইরার গলায় স্বর্ণপদক পরিয়ে দেন এবং তার হাতে প্রশংসাপত্র তুলে দেন।

হুমাইরা ইয়াসমিন মাগুরা সদর উপজেলার শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। দেশের ২ কোটি ১৮ লাখেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতা (বালিকা) বিভাগে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে সে মাগুরা জেলার জন্য অনন্য সম্মান বয়ে এনেছে।

হুমাইরার এ অসাধারণ অর্জনে মাগুরাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার এ সাফল্য জেলার নতুন প্রজন্মকে শিক্ষা, মেধা ও সৃজনশীলতায় আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]