মাগুরা প্রতিনিধি

সারাদেশ

2026-07-16T15:02:59+00:00
2026-07-16T15:02:59+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
জুলাই শহীদ দিবস উপলক্ষে মাগুরায় জামায়াতের র‌্যালি ও দোয়া মাহফিল
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩:০২ পিএম 
মাগুরায় জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে শহরের চৌরঙ্গী মোড় থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা রোডের যাত্রী ছাউনির সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে এবং জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ও ব্যাংকার মো. মাসুদুল আলম, মাগুরা সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফারুক হুসাইন এবং মাগুরা পৌর জামায়াতের আমীর অধ্যাপক আশরাফুল আলমসহ দলের নেতারা।

আলোচনা সভা শেষে ঢাকা রোডের কুমার নদীর পাড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন, জুলাই শহীদদের হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]