ফেনী প্রতিনিধি

সারাদেশ

2026-07-16T15:06:09+00:00
2026-07-16T15:06:09+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩:০৬ পিএম 
নানা কর্মসূচির মধ্য দিয়ে ফেনীতে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে শহরের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক মনিরা হক ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসাইন, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তাসহ শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া জেলা পরিষদ, ফেনী পৌরসভা, সদর উপজেলা পরিষদ, ফেনী সরকারি কলেজ, গণপূর্ত বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সড়ক ও জনপদ বিভাগ, জেলা বিএনপি, জেলা ছাত্রদল, জেলা আনসার ও ভিডিপি, জেলা মৎস্য অফিস, প্রাণিসম্পদ অফিস, তথ্য অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নির্বাচন অফিস, শিক্ষা অফিস, প্রাথমিক শিক্ষা অফিস, জেলা শিল্পকলা একাডেমি, খাদ্য অফিস, সমাজসেবা অফিস, সমবায় অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস, যুব উন্নয়ন অধিদপ্তর, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি, বিআরটিএ, জেলা স্বাস্থ্য বিভাগ, ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, 'আমরা জুলাই যোদ্ধা', ডক্টরস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

পরে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই শহীদদের স্মরণে বক্তব্য দেওয়া হয় এবং শহীদ পরিবারের সদস্যদের ফুল ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]