মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

2026-07-16T16:49:12+00:00
2026-07-16T16:49:12+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মহাদেবপুরে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৪:৪৯ পিএম 
নওগাঁর মহাদেবপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের নয় দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা শহরের শিবগঞ্জ মোড়স্থ শিব বিগ্রহ মন্দির প্রাঙ্গণে রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক, ভীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা রামপ্রসাদ ভদ্র, উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট, বিএনপি নেতা মতিউর রহমান মতি, সাবেক ছাত্রনেতা ও ভিপি এনামুল হক, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সুমন সিং, রথযাত্রা উদযাপন কমিটির নেতা অমল কুমার খৈতান, তাপস ঘোষ, অনিল চন্দ্র মণ্ডল, উজ্জ্বল কুমার সরকার, সুভেন্দু কুমার দ্বীপ, অন্তর দাস, গোবিন্দ চন্দ্র সাহা, গৌতম কুমার মহন্ত ও বনমালী কর্মকারসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনের পর হাজার হাজার নারী-পুরুষ ভক্ত ধর্মীয় উপাসনা ও মন্দির পরিক্রমা শেষে বেলা ১টার দিকে শ্রীশ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে বহনকারী রথ টানতে শুরু করেন। এ সময় ভক্তরা উলুধ্বনি, শঙ্খধ্বনি ও ঢাকের বাদ্যের মধ্য দিয়ে কয়েক দফায় রথটি টেনে শহরের পুরাতন ব্রিজসংলগ্ন শ্রীশ্রী রক্ষাকালী মাতার মন্দিরের সামনে নিয়ে যান। পরে সেখানে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]