স্পোর্টস ডেস্ক

খেলা

2026-07-17T18:32:35+00:00
2026-07-18T17:27:33+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
খেলা
বিশ্বকাপ ফাইনালের গ্যালারিতে থাকছে স্পেনের রাজপরিবার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৬:৩২ পিএম  আপডেট: ১৮.০৭.২০২৬ ৫:২৭ পিএম
বিশ্বকাপ ফুটবলের মেগা ফাইনাল ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা এখন তুঙ্গে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বসেরার মুকুটের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। হাইভোল্টেজ এই ম্যাচের রোমাঞ্চ ছুঁয়ে গেছে স্পেনের রাজপ্রাসাদেও। শিরোপার দ্বৈরথে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যদের গ্যালারিতে থেকে অনুপ্রাণিত করতে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছে স্পেনের রাজপরিবার।

স্পেনের রাজপ্রাসাদ সূত্র নিশ্চিত করেছে, মেটলাইফ স্টেডিয়ামের ভিআইপি বক্সে উপস্থিত থাকবেন রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিসিয়া এবং তাঁদের দুই কন্যা প্রিন্সেস লিওনর ও প্রিন্সেস সোফিয়া। এর আগেও স্প্যানিশ ফুটবল দলের বড় ম্যাচে রাজপরিবারের সদস্যদের মাঠে দেখা গেছে। চলতি আসরের গ্রুপ পর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচটিতেও গ্যালারিতে বসে স্পেনের জয় উদযাপন করেছিলেন রাজা ষষ্ঠ ফিলিপ।

এবারের বিশ্বকাপে লা রোহাদের ফাইনালে ওঠার পথটা ছিল দেখার মতো। টুর্নামেন্টের শুরু থেকেই নিখুঁত ডিফেন্স আর আক্রমণাত্মক ফুটবলের দারুণ মেলবন্ধন দেখিয়েছে তারা। পুরো আসরে এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে ইউরোপের পরাশক্তিরা।

রক্ষণের এই ইস্পাতকঠিন দৃঢ়তায় টুর্নামেন্টে মোট ছয়টি ম্যাচে কোনো গোল না খাওয়ার (ক্লিন শিট) অনন্য কীর্তি গড়েছে স্পেন। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৭ ম্যাচ ধরে অপরাজিত থাকা দলটি এখন ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার অপেক্ষায়।

তবে স্পেনের সামনে বাধা বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফুটবল জাদুকর লিওনেল মেসির হাত ধরে টানা দ্বিতীয়বারের মতো সোনালী ট্রফিটি নিজেদের শোকেসে তুলতে মরিয়া লিওনেল স্কালোনির দল। ফলে রোববারের ফাইনালে দুই পরাশক্তির মাঠের লড়াই যে জমজমাট হবে, তা বলাই বাহুল্য।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]