আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

2026-07-17T21:10:48+00:00
2026-07-18T14:59:11+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৯:১০ পিএম  আপডেট: ১৮.০৭.২০২৬ ২:৫৯ পিএম
কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের কৌশলগত আল উদেইদ বিমান ঘাঁটিতে ১৫তম দফায় বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইরান। 

শুক্রবার (১৭ জুলাই) দেশটির বিশেষ সামরিক বাহিনী ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এ দাবি করেছে। 

এ তথ্য প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি।

আইআরজিসির দাবি, হামলায় আল উদেইদ বিমান ঘাঁটিতে থাকা একটি দূরপাল্লার রাডার সিস্টেম এবং মার্কিন বাহিনীর কয়েকটি কৌশলগত জ্বালানি সরবরাহকারী বিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের আঞ্চলিক সহযোগীদের প্রতি তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, আমেরিকান শত্রু এবং এই অঞ্চলে তাদের ঘাঁটিগুলোর স্বাগতিকদের জানা উচিত, সীমালঙ্ঘন করা এবং সাধারণ মানুষ ও বেসামরিক অবকাঠামোতে হামলা চালানোর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং করুণ।

ইরানি সামরিক বাহিনী আরও সতর্ক করে দিয়ে বলেছে, শত্রু যদি তাদের বর্তমান আক্রমণাত্মক নীতি অব্যাহত রাখে, তবে সামনে আরও বিধ্বংসী ও কঠোর জবাব অপেক্ষা করছে; যা যুদ্ধক্ষেত্রের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। 

এই হামলার পর মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনা ও আঞ্চলিক ভূরাজনীতিতে উত্তেজনা নতুন করে চরম রূপ নিয়েছে। সূত্র: আল-জাজিরা

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]