শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

2026-07-18T15:34:06+00:00
2026-07-18T15:34:06+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
এক সপ্তাহে তিনটি অজগর উদ্ধার, সবই অবমুক্ত করা হলো সুন্দরবনে
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৩:৩৪ পিএম 
পূর্ব সুন্দরবন-সংলগ্ন লোকালয়ে অজগর সাপের উপদ্রব বেড়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে তিনটি অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ।

সর্বশেষ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে খবর পেয়ে বগী ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া গ্রাম থেকে একটি অজগর উদ্ধার করেন। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের বগী ফরেস্ট স্টেশনের ডেপুটি রেঞ্জার কাজী তামিল রসুল জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রায় ৬ ফুট দৈর্ঘ্যের অজগরটি ওই দিন বিকেলে বগী ফরেস্ট স্টেশন-সংলগ্ন সুন্দরবনে অবমুক্ত করা হয়।

এর আগে গত ১৩ জুলাই বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কেসি চালতাবুনিয়া গ্রামে মাছ ধরার বুঁচনা জাল তুলতে গিয়ে স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান হাওলাদার দেখতে পান, জালে একটি বিশাল আকৃতির অজগর আটকে রয়েছে। খবর পেয়ে স্থানীয় সাপ উদ্ধারকারী রাসেল কবিরাজ ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন। প্রায় ৯ ফুট দৈর্ঘ্য ও ২০ কেজি ওজনের অজগরটি দেখতে এলাকাবাসীর ভিড় জমে। পরে চাঁদপাই রেঞ্জের গুলশাখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম অজগরটি বন বিভাগের হেফাজতে নিয়ে ওই দিনই সুন্দরবনে অবমুক্ত করেন।

এরও আগে, গত ১০ জুলাই শরণখোলা উপজেলার লাকুরতলা গ্রামে কৃষক মিলন তালুকদারের ধানক্ষেতে পাতা নিষিদ্ধ চায়না দোয়ারি জালে একটি অজগর আটকা পড়ে। খবর পেয়ে স্থানীয় সাপুড়ে শামসু তালুকদার অজগরটি উদ্ধার করে শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসেন। শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের অজগরটির ওজন আনুমানিক ৭ থেকে ৮ কেজি। পরে সেটিকেও অফিস-সংলগ্ন সুন্দরবনে অবমুক্ত করা হয়।

বন বিভাগের কর্মকর্তারা জানান, লোকালয়ে উদ্ধার হওয়া বন্য প্রাণী নিরাপদে তাদের প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]