মানিকগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

2026-07-18T18:36:54+00:00
2026-07-18T18:36:54+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সাটুরিয়ায় টেকনিক্যাল স্কুল-কলেজ স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে বিমান মন্ত্রী
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৬:৩৬ পিএম 
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খান রিতা।

শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মন্ত্রী উপজেলার তিল্লি, ফুকুরহাটি ও হরগজ এলাকায় সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানগুলোর অবকাঠামোগত সুবিধা, যোগাযোগব্যবস্থা, ভূমির উপযোগিতা এবং সার্বিক পরিবেশ পর্যালোচনা করেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে মন্ত্রী আফরোজা খান রিতা বলেন, "মানিকগঞ্জ সদরে একটি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থাকলেও সাটুরিয়া উপজেলায় এমন কোনো প্রতিষ্ঠান নেই। এখানে একটি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হলে এই এলাকার শিক্ষার্থীরা নিজ এলাকায় কারিগরি শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। কারিগরি শিক্ষার মাধ্যমে তারা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে এবং কর্মসংস্থানের সুযোগও বাড়বে। তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার যে লক্ষ্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্ধারণ করেছেন, সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।"

তিনি আরও বলেন, উপযুক্ত স্থান নির্বাচন শেষে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিষ্ঠানটি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: সালাউদ্দিন, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

প্রতিনিধি/আরএইচ 


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]