সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

2026-07-19T15:45:10+00:00
2026-07-19T15:45:10+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, ব্যবস্থা গ্রহণের দাবি
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৩:৪৫ পিএম 
সাতক্ষীরা সদর উপজেলার পারশাল্যে মাছখোলা গ্রামে কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। অভিযোগ রয়েছে, প্রতিদিন তারা এলাকায় ছিনতাই, মারধর ও হুমকি দিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। তাদের ভয়ে স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় ভুক্তভোগী একটি পরিবার সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

পারশাল্যে গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম জানান, তাঁর বাড়িতে একটি কদবেল গাছ রয়েছে। গত বৃহস্পতিবার কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য প্রকাশ্যে গাছের ডাল ভেঙে কদবেল পাড়তে থাকে। এ সময় তাঁর স্ত্রী বাধা দিলে তারা তাঁকে মারধরের চেষ্টা করে। পরদিন তারা কদবেল গাছটি কেটে ফেলে। যাওয়ার সময় তারা হুমকি দিয়ে বলে, "কদবেল গাছ যেমন কেটে ফেলেছি, তেমনি তোদের পরিবারের সবাইকে কেটে নদীতে ভাসিয়ে দেব।"

তিনি আরও জানান, অভিযুক্তরা হলেন পারশাল্যে গ্রামের ইউসুফ হোসেনের ছেলে আকাশ হোসেন রাফি, ফারুখ হোসেনের ছেলে হৃদয়, বাবলু রহমানের ছেলে বাপ্পি এবং বাপ্পির ছেলে সাকিব।

একই গ্রামের বাসিন্দা জহুর আলী বলেন, "এদের অত্যাচারে পুরো এলাকাবাসী অতিষ্ঠ। দ্রুত তাদের লাগাম টেনে ধরা না হলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটবে।"

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, "অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]