শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

2026-07-19T17:10:26+00:00
2026-07-19T17:10:26+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
শরণখোলায় প্রাথমিক বিদ্যালয়ের ছাদবাগানে ঢাবি গবেষণা দলের বৃক্ষরোপণ
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৫:১০ পিএম 
'গাছ লাগাই, পরিবেশ বাঁচাই'—এই স্লোগানকে সামনে রেখে রোববার (১৯ জুলাই) দুপুরে শরণখোলার ৪১ নম্বর উত্তর কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদবাগানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা দল। বিদ্যালয়ের স্কাউট গ্রুপের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে গবেষণা দলের সদস্যরা নিজ হাতে বিভিন্ন গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস. এম. হাফিজুর রহমান, অধ্যাপক শাহ শামীম আহমেদ এবং গবেষণা দলের সদস্য স্ফূর্তি বিশ্বাস মাম ও তীর্থ প্রতিম দাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস শরণখোলা উপজেলার সহকারী কমিশনার ও শিক্ষক নেতা নাসির উদ্দিন মুক্তা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মিজানুর রহমান, প্রধান শিক্ষক আবদুর রহমান, উপজেলা কাব লিডার ও বিদ্যালয়ের ইউনিট লিডার স্কাউটার মিজানুর রহমান, এসএমসি সদস্য শিরিন আক্তার, লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পর্ণা রানী, শিক্ষক হ্যাভেন আক্তার এবং উদয়ন বাংলাদেশের শরণখোলা কর্মকর্তা মো. নাঈম হোসেন।

জানা যায়, শরণখোলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ এবং শিক্ষার মান উন্নয়ন-সংক্রান্ত গবেষণার অংশ হিসেবে দলটি এলাকায় এসেছে। এ সময় অধ্যাপক ড. এস. এম. হাফিজুর রহমান শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে গবেষণা দলের পক্ষ থেকে উত্তর কদমতলা ও লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে কলম এবং ছেলে ও মেয়ে দলের জন্য পৃথকভাবে মোট চারটি ফুটবল উপহার দেওয়া হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]