রাঙামাটি প্রতিনিধি

সারাদেশ

2026-07-20T14:27:33+00:00
2026-07-20T14:59:47+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ২:২৭ পিএম  আপডেট: ২০.০৭.২০২৬ ২:৫৯ পিএম
নিখোঁজের দুই দিন পর রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে ভাসমান অবস্থায় কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের এক ওয়ার্ড বিএনপির সভাপতি ও মৌসুমি ফল ব্যবসায়ী মো. মাসুদ (৫০)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) সকাল ১১টার দিকে কাপ্তাই উপজেলার গর্জনটিলা এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত শনিবার (১৮ জুলাই) বিকেলে বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার থেকে ব্যবসায়িক কাজ শেষে নিজস্ব ইঞ্জিনচালিত নৌকায় কাপ্তাই উপজেলায় ফেরার পথে গর্জনটিলা এলাকায় তিনি নিখোঁজ হন। পরে ওই এলাকায় তার মালামালসহ ইঞ্জিনচালিত নৌকাটি ভাসমান অবস্থায় পাওয়া যায়।

রোববার সকাল থেকে বাংলাদেশ নৌবাহিনীর শহীদ মোয়াজ্জম ঘাঁটির লেফটেন্যান্ট কমান্ডার শাহ আব্দুল্লাহ নাছেরের নেতৃত্বে আট সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায়।

নিহত মো. মাসুদ কাপ্তাই উপজেলার শিল্প এলাকার বাসিন্দা ছিলেন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]