ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের স্বরাজপুর গ্রামে রোববার (১৯ জুলাই) সকালে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে একই দিন সন্ধ্যায় বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সহায়তায় নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খবর পেয়ে মন্ত্রীর নির্দেশে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে মন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত থেকে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, মঙ্গলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রতিনিধি/আরএইচ