রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

2026-07-20T15:25:38+00:00
2026-07-20T15:25:38+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
অসহায় ও দুঃস্থদের আর্থিক অনুদান
রাণীনগরে সাংসদের পরিদর্শন কক্ষের উদ্বোধন
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৩:২৫ পিএম 
নওগাঁর রাণীনগরে স্থানীয় সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের উদ্বোধন এবং অসুস্থ ব্যক্তি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায়, গরিব ও দুঃস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

রোববার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আলহাজ মো. রেজাউল ইসলাম রেজু।

কর্মসূচির শুরুতে উপজেলা প্রশাসনের পুরাতন ভবনের আধুনিকায়ন কাজ এবং নবনির্মিত স্থানীয় সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে স্মরণসভা, উপজেলা ও ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে সাংসদের পরিদর্শন কক্ষে উপজেলার বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পাঁচটি অসহায়, গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে মোট ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। পাশাপাশি চিকিৎসা সহায়তা হিসেবে বিভিন্ন রোগে আক্রান্ত উপজেলার আটজন অসুস্থ ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া মণ্ডল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস. এম. আল ফারুক জেমস, সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান বাবু, সহসভাপতি এস. এম. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক এএইচএম নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন, সাখাওয়াত হোসেনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজাউল ইসলাম রেজু বলেন, সাধারণ মানুষ যাতে নিজেদের সমস্যা ও প্রয়োজনের কথা জানাতে বিভিন্ন স্থানে ঘুরতে বাধ্য না হন এবং সরকারের সেবা সহজেই মানুষের দুয়ারপ্রান্তে পৌঁছে দেওয়া যায়, সে লক্ষ্যেই উপজেলা পর্যায়ে স্থানীয় সংসদ সদস্যদের পরিদর্শন কক্ষ স্থাপন করা হচ্ছে। তিনি বলেন, প্রতিটি উপজেলায় নির্ধারিত দিনে স্থানীয় সংসদ সদস্য কার্যালয়ে উপস্থিত থাকবেন। ওই দিন উপজেলার সব শ্রেণি-পেশার মানুষ সরাসরি তাঁর সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরতে পারবেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]