স্পোর্টস ডেস্ক

খেলা

2026-07-20T16:28:04+00:00
2026-07-20T16:42:11+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
খেলা
আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:২৮ পিএম  আপডেট: ২০.০৭.২০২৬ ৪:৪২ পিএম
২০২৬ বিশ্বকাপে রানার্সআপ হওয়া আর্জেন্টিনা দলকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই। ফাইনালের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়েছি। আর্জেন্টিনা সবসময় উঁচুতেই থাকবে।’

এরপর মিলেই জানান, যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনা ফুটবল দল যেদিন দেশে ফিরবে, সেদিন ছুটি ঘোষণা করা হবে। তিনি লেখেন, ‘বিশ্বসেরা উদ্‌যাপন। আর্জেন্টিনা জাতীয় দলের অর্জনের উদ্‌যাপন নিয়ে সবার আগ্রহ দেখে আমি জানাচ্ছি যে, খেলোয়াড় এবং কোচিং স্টাফরা উদ্‌যাপনের জন্য যে দিনটি বেছে নেবেন, সেই দিনটিকে জাতীয় ছুটি ঘোষণা করা হবে।’

অবশ্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, দলের সব খেলোয়াড় একসঙ্গে দেশে ফিরবেন না। 

সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ‘ফাইনালে হারের পর দলের কিছু খেলোয়াড় তাদের ক্লাবে যোগ দিতে বা ছুটি কাটাতে আমেরিকা থেকেই সরাসরি নিজ নিজ গন্তব্যে চলে যাবেন। 

অন্যদিকে, খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অন্যান্য সদস্যদের সমন্বয়ে গঠিত দলের বাকি অংশটি আগামীকাল সন্ধ্যা আনুমানিক ৫টায় আর্জেন্টিনায় পৌঁছাবে।’ 

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]