দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

2026-07-20T17:08:17+00:00
2026-07-20T17:08:17+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ক্যাশলেস সেবা পৌঁছে দিতে দিনাজপুরে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫:০৮ পিএম 
‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে শুরু হয়েছে পূবালী ব্যাংক পিএলসির তিন দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন।

সোমবার (২০ জুলাই) পূবালী ব্যাংক পিএলসির পুলহাট শাখার আয়োজনে ফিতা কেটে, বেলুন উড়িয়ে এবং বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং ক্যাশলেস লেনদেনের সুবিধা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও সুধীসমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পূবালী ব্যাংক পিএলসির দিনাজপুর শাখার এজিএম মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বর্তমান সরকার দেশকে ডিজিটাল ও ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে নেওয়ার যে লক্ষ্য নির্ধারণ করেছে, পূবালী ব্যাংকের এ উদ্যোগ সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আর্থিক সচেতনতা এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতে পূবালী ব্যাংকের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।"

তিনি আরও বলেন, বিশেষ করে কৃষিনির্ভর এ অঞ্চলে ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে পারলে কৃষকেরা সরাসরি উপকৃত হবেন। পকেটে নগদ টাকা না রেখেও কিউআর কোড বা মোবাইল অ্যাপ ব্যবহার করে সহজেই কেনাকাটা ও লেনদেন করা সম্ভব। এতে যেমন সময় সাশ্রয় হবে, তেমনি টাকা হারানো বা চুরির ঝুঁকিও কমবে।

তিনি জানান, পূবালী ব্যাংক সবসময় গ্রাহকদের আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিন দিনব্যাপী এই ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হাতে-কলমে ডিজিটাল লেনদেনের সুবিধা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁর ভাষায়, "প্রতিটি মানুষ যেন ব্যাংকিং অ্যাপ ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় অভ্যস্ত হয়ে ওঠেন, সেটিই আমাদের লক্ষ্য। স্মার্ট বাংলাদেশ গড়তে ক্যাশলেস সোসাইটির কোনো বিকল্প নেই।"

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পূবালী ব্যাংকের পুলহাট উপশাখার ব্যবস্থাপক মোছা. জাকিয়া সুলতানা বলেন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে পূবালী ব্যাংক বদ্ধপরিকর।

তিনি বলেন, "এই তিন দিন আমরা সম্পূর্ণ বিনামূল্যে গ্রাহকদের ক্যাশলেস অ্যাকাউন্ট খোলা, অ্যাপ অ্যাক্টিভেশন এবং ডিজিটাল লেনদেনসংক্রান্ত সব ধরনের সহায়তা প্রদান করব। আমাদের লক্ষ্য, প্রতিটি দোকান ও প্রতিটি বাজারে ক্যাশলেস লেনদেনের প্রসার ঘটানো।"

এ সময় আরও বক্তব্য দেন পূবালী ব্যাংক পুলহাট শাখার ব্যবস্থাপক মো. জিয়াউল হক এবং দিনাজপুর জেলা খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের সাধারণ সম্পাদক গোলাম মাজেদুর রহমান ডাবলুসহ অন্যরা।

তিন দিনব্যাপী এই ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনে স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ডিজিটাল লেনদেনের এ উদ্যোগ স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও আধুনিক করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]