স্পোর্টস ডেস্ক

খেলা

2026-07-20T18:40:47+00:00
2026-07-20T18:58:14+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
খেলা
১৯ বছর বয়স, ১৯ নম্বর জার্সি, বিশ্বকাপও জিতলেন ১৯ জুলাই
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৬:৪০ পিএম  আপডেট: ২০.০৭.২০২৬ ৬:৫৮ পিএম
ছোট ভাই কেইনের সাথে বিশ্বকাপ জয়ের উদযাপন করছেন লামিন ইয়ামাল।
ফুটবল বিশ্বে কাকতালীয় ঘটনার কমতি নেই। তবে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে ঘিরে এবার যে মিলটি সামনে এসেছে, তা রীতিমতো আলোচনার ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

মাত্র ১৯ বছর বয়সে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেন ইয়ামাল। আরও বিস্ময়কর বিষয় হলো, স্পেন জাতীয় দলের হয়ে তিনি খেলেন ১৯ নম্বর জার্সি পরে। আর স্পেনের বিশ্বকাপ জয়ের দিনটিও ছিল ১৯ জুলাই। বয়স, জার্সি নম্বর এবং বিশ্বকাপ জয়ের তারিখ- এই তিনটি জায়গাতেই ‘১৯’ সংখ্যার অভাবনীয় মিল ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে।

ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছে স্পেন। দলের এই ঐতিহাসিক সাফল্যে ইয়ামালের পারফরম্যান্স ও নেতৃত্বের পাশাপাশি ‘১৯’-এর এই ব্যতিক্রমী কাকতালীয় ঘটনাও এখন ভক্তদের আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

অনেকে একে নিছক কাকতালীয় বললেও, আবার অনেক সমর্থক এটিকে ভাগ্যের লেখা বা ফুটবলের জাদু বলেও আখ্যা দিচ্ছেন। যে ব্যাখ্যাই দেওয়া হোক না কেন, লামিন ইয়ামালের ক্যারিয়ারের এই স্মরণীয় অধ্যায়ে ‘১৯’ সংখ্যাটি বিশেষভাবেই জায়গা করে নিয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]