স্পোর্টস ডেস্ক

খেলা

2026-07-20T18:55:52+00:00
2026-07-20T18:59:40+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
খেলা
স্পেনের বিশ্বকাপ উদযাপনের ছবি থেকে ট্রাম্পকে ছেঁটে ফেলল ফিফা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৬:৫৫ পিএম  আপডেট: ২০.০৭.২০২৬ ৬:৫৯ পিএম
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের ট্রফি উন্মোচনের মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনাহুত উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। মাঠের উদযাপনে তিনি দৃশ্যপটে থাকলেও পরবর্তীতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ট্রাম্পকে বাদ দিয়েই উদযাপনের ছবি পোস্ট করেছে।

রোববার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনের শিরোপা জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ঠিক পাশেই অবস্থান নেন ট্রাম্প। স্প্যানিশ অধিনায়ক রদ্রির হাতে ট্রফি তুলে দেওয়ার সময়েও তাকে ফ্রেমের কেন্দ্রে থাকতে দেখা যায়।

মঞ্চে উদযাপনের মুহূর্তে ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রদ্রি ট্রফি উঁচিয়ে ধরার আগে কিছুক্ষণ অপেক্ষা করেন এবং ট্রাম্পকে ফ্রেম থেকে সরে যাওয়ার ইঙ্গিত দেন বলে দেখা যায়। তবে মার্কিন প্রেসিডেন্ট সরতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত তাকে একপাশে রেখে সতীর্থদের নিয়ে উদযাপনে মাতেন রদ্রি।

ঘটনার জল গড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে। ফিফার অফিসিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত ট্রফি উদযাপনের মূল ছবিতে ট্রাম্পকে পুরোপুরি ‘ক্রপ’ বা ছেঁটে ফেলা হয়েছে। 

তবে মজার বিষয় হলো, ফিফা বিশ্বকাপের দেওয়া ওই ছবিতে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তেও বাদ পড়েছেন, যদিও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের মূল ছবিতে কোচ উপস্থিত ছিলেন।

স্পেন ফুটবল দলের নিজস্ব সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে অবশ্য ট্রাম্প ছিলেন না। সেটি ট্রাম্প ও ইনফান্তিনো মঞ্চ ছাড়ার ঠিক পর মুহূর্তের ছবি। পুরো আয়োজনজুড়ে ট্রাম্পের উপস্থিতি নিয়ে এক ধরনের কূটনৈতিক অস্বস্তি লক্ষ করা গেছে।

খবর ছড়িয়েছে, স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমনসহ বেশ কয়েকজন ফুটবলার ট্রাম্পের সঙ্গে হাত মেলাতেও আগ্রহ দেখাননি। ট্রাম্প উদযাপনের মূল কেন্দ্রে থাকতে চাইলেও রদ্রির বুদ্ধিদীপ্ত অবস্থানের কারণে তাকে কিছুটা পাশে সরে যেতে হয়।

এর আগে গত বছর ক্লাব বিশ্বকাপে চেলসির ট্রফি জয়ের সময়ও অধিনায়ক রিস জেমসের পাশে ট্রাম্পের অতি-উৎসাহী উপস্থিতি সমালোচিত হয়েছিল। অবশ্য স্প্যানিশ ফুটবলারদের মনযোগ ছিল তাদের দেশের রাজা ষষ্ঠ ফেলিপের দিকে। ফুটবলারদের নিয়ে আজ বিকেলে মাদ্রিদে বিশেষ সংবর্ধনার আয়োজন করেছেন স্প্যানিশ রাজা।

এদিকে জয়ের উল্লাসের পাশাপাশি প্রতিপক্ষ আর্জেন্টিনার ফুটবলারদের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছে স্প্যানিশ মিডিয়া। স্পেনের ট্রফি উদযাপনের সময় আর্জেন্টিনার খেলোয়াড়দের উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। স্প্যানিশ দল রানার্স-আপ হিসেবে আর্জেন্টিনাকে ‘গার্ড অফ অনার’ দিলেও লিওনেল মেসিরা তার কোনো সৌজন্যমূলক প্রতিদান দেননি বলে অভিযোগ উঠেছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]