সিলেট অফিস

সারাদেশ

2026-07-21T17:49:20+00:00
2026-07-21T17:49:20+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সিলেট জেলা প্রশাসকের সঙ্গে ধর্মীয় নেতাদের সাক্ষাৎ
সিলেট অফিস
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৫:৪৯ পিএম 
সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে সিলেটে স্বাগত জানান নেতৃবৃন্দ।

মতবিনিময়কালে নেতৃবৃন্দ সিলেটের চিরাচরিত ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরেন। পাশাপাশি নগরীর বিভিন্ন মন্দিরের উন্নয়নমূলক কাজ এবং বিদ্যমান নানা সমস্যা জেলা প্রশাসকের সামনে উপস্থাপন করে এসব বিষয়ে সার্বিক সহযোগিতা কামনা করেন।

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, সিলেট একটি অনন্য ‘সম্প্রীতির নগরী’। এখানকার ঐতিহাসিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কাজ করতে আমি বদ্ধপরিকর। অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঐক্য পরিষদ সিলেট মহানগরের সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সিলেট মহানগরের সভাপতি সুব্রত দেব, ঐক্য পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক দিপক কুমার দাস, মহানগরের সাধারণ সম্পাদক চন্দন দাশ এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]