চট্টগ্রাম অফিস

সারাদেশ

2026-07-21T18:00:39+00:00
2026-07-24T17:02:12+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সলিমপুরে সেনাবাহিনীর প্রস্তাবিত সড়কে সিডিএর ‘না’, বিকল্প রুটের পরামর্শ
চট্টগ্রাম অফিস
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬:০০ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ৫:০২ পিএম
আবাসিক এলাকার সার্বিক নিরাপত্তা ও পরিবেশগত স্বস্তি বজায় রাখতে চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর আবাসিক এলাকার মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রস্তাবিত সড়ক নির্মাণে সম্মতি দেয়নি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। স্পর্শকাতর জঙ্গল সলিমপুরের সংযোগ সড়কটি মূল আবাসিক এলাকার ভেতর দিয়ে না নিয়ে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২১ জুলাই) স্থানীয় প্লট মালিকদের সঙ্গে এক মতবিনিময় শেষে সেনাবাহিনীর প্রতিনিধিদের সাথে প্রস্তাবিত স্থানগুলো সরজমিনে পরিদর্শনের সময় এ কথা জানান সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

সড়ক নির্মাণের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে সিডিএ চেয়ারম্যান জানান, মূল আবাসিক এলাকা অক্ষুণ্ন রেখে খালের পাড় ধরে সাময়িকভাবে একটি অস্থায়ী পথ ব্যবহারের সুযোগ দেওয়া যেতে পারে। তবে সেখানে কোনো স্থায়ী সড়ক নির্মাণ সমীচীন হবে না।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, জঙ্গল সলিমপুরের সড়কটি মূল আবাসিক এলাকার ভেতর দিয়ে নির্মাণের সুযোগ নেই। প্লট মালিকদের পরামর্শ অনুযায়ী সেনাবাহিনীকে বিকল্প রুট দেখিয়ে দেওয়া হয়েছে। বিকল্প পথের সম্ভাব্য ব্যয় নির্ধারণের পর সেনাবাহিনী সিডিএকে পরবর্তী অগ্রগতির তথ্য জানাবে।

পরিদর্শনকালে জঙ্গল সলিমপুর এলাকার দীর্ঘদিনের পানি ও গ্যাস সংকট নিয়েও কথা বলেন সিডিএ প্রধান। তিনি জানান, দ্রুত পানির সংযোগ নিশ্চিত করতে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। 

এলাকাটিতে গ্যাস ও পানিসহ নাগরিকদের মৌলিক ভোগান্তি নিরসনে পর্যায়ক্রমে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]